প্রিন্ট এর তারিখঃ Oct 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2026 ইং
২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু

কৃষি সময় ডেস্কঃ
ইলিশের নিরাপদ প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গতকাল মধ্যরাত থেকে সারা দেশের মতো ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমগুলোতে শুরু হয়েছে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ২৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে।
এ সময়ে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে এরই মধ্যে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশের পক্ষ থেকে নদী ও মাছঘাটগুলোতে প্রচারণা চালানো হয়েছে। জেলেদের সচেতন করতে বিভিন্ন এলাকায় সভা ও মাইকিং করা হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে নদীতে মাছ ধরতে না যাওয়ার জন্য জেলেদের নির্দেশ দেয়া হয়েছে। সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, ‘নিষেধাজ্ঞার ২২ দিন নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ ধরলে তার বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে ব্যবস্থা নেয়া হবে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়