প্রিন্ট এর তারিখঃ Sep 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 27, 2026 ইং
জাল-মাছসহ ১৭ জেলে আটক

কৃষি সময় ডেস্কঃ
সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দসহ ১৭ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
জানা যায়,কঙ্বাজারের টেকনাফ থানাধীন সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় শনিবার সকাল ১১টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় উক্ত এলাকা হতে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে ছয়টি ট্রলিং জাল ও দুই লাখ ১০ হাজার টাকা মূল্যের ৭০০ কেজি সামুদ্রিক মাছসহ ১৭ জন জেলেকে আটক করা হয়।
জব্দকৃত সকল আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়