প্রিন্ট এর তারিখঃ Sep 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2026 ইং
৬ বছরে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

কৃষি সময় ডেস্কঃ
পাঁচ বছর পূর্ণ করে ছয় বছরে পদার্পণ করেছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (কুড়িকৃবি)। বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য উত্তরাঞ্চল তথা কুড়িগ্রামের কৃষি ও কৃষকের মান উন্নয়ন করা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টিকে আধুনিক গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তোলা। এমনটাই জানিয়েছেন কুড়িকৃবির উপাচার্য অধ্যাপক ড. মুহ. রাশেদুল ইসলাম।
বুধবার কুড়িগ্রাম সদর উপজেলার ভোকেশনাল মোড়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি শেষে এক আলোচনায় তিনি একথা বলেন।
এর আগে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ বছরে পদার্পণ উপলক্ষে র্যালি, আলোচনাসভা, কেক কাটা ও ই-লাইব্রেরি উদ্বোধন করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে ভোকেশনাল মোড়ে গিয়ে শেষ হয়।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিতি হয়।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়