প্রিন্ট এর তারিখঃ Sep 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 21, 2026 ইং
২৩টি টিয়া পাখি অবমুক্ত

কৃষি সময় ডেস্কঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে শিকারিদের কাছ থেকে উদ্ধার করা ২৩টি টিয়া পাখি মুক্ত আকাশে উড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনিক তদারকিতে পাখিগুলো অবমুক্ত করা হয়।
জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সুবাগ উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি আমবাগানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে সঙ্গে থাকা সরঞ্জামাদি ফেলে পালিয়ে যায় তিন পাখি শিকারি।
পরবর্তীতে পাখিগুলো উপজেলা পরিষদে নিয়ে আসা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রত্যক্ষ তত্ত্বাবধানে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়