প্রিন্ট এর তারিখঃ Sep 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 19, 2026 ইং
বকশীগঞ্জে পাচারকালে ২৩ বস্তা সার জব্দ

কৃষি সময় ডেস্কঃ
জামালপুরের বকশীগঞ্জে ২৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার মাধ্যরাতে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। পরে সারগুলো থানা পুলিশের হেফাজতে রাখা হয়।
জানা গেছে, ভ্যান গাড়িতে ২৩ বস্তা বিএডিসির সার ইসলামপুর উপজেলায় পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেরুরচর ইউনিয়নের টুপকারচর এলাকায় অভিযান চালান ইউএনও মুরাদ হোসেন। এ সময় ভ্যানগাড়িতে থাকা ২৩ বস্তা সার জব্দ করেন তিনি। পরে জব্দ করা সার গুলো বকশীগঞ্জ থানায় পুলিশের হেফাজতে রাখা হয়।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়