প্রিন্ট এর তারিখঃ Sep 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 17, 2026 ইং
বজ্রপাতে খামারির মৃত্যু

কৃষি সময় ডেস্কঃ
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে শফিকুল মিয়া (৩০) নামে এক খামারির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের পাউকাটা হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল মিয়া উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মেম্বারের ছেলে।
বজ্রপাতে নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শফিকুল মিয়া বাড়ির পাশের পাউকাটা হাওরে হাঁসের খামার দেখাশোনা করতে যান। পরে হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়