প্রিন্ট এর তারিখঃ Sep 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 17, 2026 ইং
বিষ প্রয়োগে ‘৮ লাখ টাকা’র মাছ নিধন

কৃষি সময় ডেস্কঃ
রাজবাড়ীর পাংশা উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৮ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। একই সঙ্গে পুকুরপাড়ের শতাধিক কলাগাছ কেটে ফেলে রাখা হয়েছে।
উপজেলার কুঠিমালিয়াট গ্রামের বুধবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, কৃষক আব্দুস সালাম দেড় লাখ টাকায় এক বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। মাছ চাষের জন্য ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে সাড়ে চার লাখ টাকা ঋণও নেন তিনি। প্রায় দুই মাস আগে ওই ঋণের টাকায় বিভিন্ন প্রজাতির ৪০ মণ মাছের পোনা পুকুরে ছাড়া হয়।
সরেজমিনে দেখা যায়,পুকুরজুড়ে অসংখ্য মাছ মরে ভেসে আছে। পুকুরপাড়ের কলাগাছগুলোও কেটে ফেলা হয়েছে।
ক্ষতিগ্রস্থ চাষী আব্দুস সালাম বলেন,দেড় লক্ষ টাকা লীজ মূলে এক বছরের জন্য পুকুরটি নিয়ে মাছ চাষ শুরু করেছিলাম। মাছ চাষ করতে গিয়ে ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে সাড়ে চার লক্ষ টাকা ঋণ করেছি। এখন আমি সর্বস্বান্ত।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়