প্রিন্ট এর তারিখঃ Sep 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 15, 2026 ইং
চায়না ম্যাজিক জাল ধ্বংস

কৃষি সময় ডেস্কঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস যৌথ অভিযান চালিয়ে ৪৮টি চায়না ম্যাজিক জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।
গতকাল উপজেলার রাজপাট ইউনিয়ন পরিষদসংলগ্ন জলাশয়ে দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান চালানো হয়। এ সময় জব্দ করা এসব অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার আনুমানিক আয়তন ১ হাজার ২০০ মিটার।
গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের সহকারী পরিচালক ও কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আসলাম হোসেন শেখ বলেন, ‘দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত খাকবে। বিলুপ্তির হাত থেকে মৎস্য সম্পদ রক্ষা করা হবে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়