প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 10, 2026 ইং
জেলি মিশ্রিত ১০৫ কেজি চিংড়ি জব্দ

কৃষি সময় ডেস্কঃ
ফেনীতে ক্ষতিকারক জেলি মিশ্রিত ১০৫ কেজি গলদা ও বাগদা চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর মৎস্য আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই চিংড়ি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত তিনটি মৎস্য আড়তকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন ফেনী সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এঙ্িিকউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
এসময় ফেনী পৌর মৎস্য আড়তের ‘বেলাল ফিশিং’ থেকে ৫৬ কেজি, ‘আল্লাহর দান ফিশিং’ থেকে ২৪ কেজি এবং ‘এরফান ফিশিং’ থেকে ২৫ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত জেলিযুক্ত চিংড়িগুলো মাটির নিচে চাপা দিয়ে বিনষ্ট করা হয়। একই সঙ্গে অসাধু উপায়ে ওজন বৃদ্ধি ও প্রতারণার দায়ে বেলাল ফিশিংয়ের মালিককে ৫০ হাজার টাকা, আল্লাহর দান ফিশিংয়ের মালিককে ২০ হাজার টাকা এবং এরফান ফিশিংয়ের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়