প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 10, 2026 ইং
পান চাষে সাড়া ফেলেছে কৃষক রবিউল

চাপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ
পান চাষাবাদে ব্যাপক সফলতা পেয়েছেন রবিউল ইসলাম বাবলু নামে এক কৃষক। বরেন্দ্র অঞ্চলের মাটিতেও আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে তিনি এই চমৎকার সাফল্য অর্জন করেছেন। প্রথাগত ধান বা আমের চাষ বাদ দিয়ে লাভজনক ফসল হিসেবে পান চাষ বেছে নিয়ে তিনি অন্য চাষিদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান স্থাপন করেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলার পুকুরিয়া পাড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, রাজশাহীর মোহনপুরে কাজ করতে গিয়ে পান চাষিদের সঙ্গে পরিচয় হয় বাবলুর। তাদের পান বরজ দেখে আগ্রহ হয়। পরে তাদের সহযোগীতায় ১০ কাঠা জমিতে পান বরজ করেন তিনি। তার বরজে প্রচুর পান ধরে। যা বিক্রি করে তিনি ভাল টাকা আয় করেন। এখন তার বরজ থেকে নিয়মিত পান তুলে বিক্রি করে নগদ টাকা পাচ্ছেন। যা অন্য ফসলের তুলনায় অনেক বেশি।
বাবলুর পান বরজের এমন সাফল্য দেখে উপজেলার অনেক চাষী এখন উদ্বুদ্ধ হচ্ছেন। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ এবং আধুনিক সুযোগ-সুবিধা দেওয়া হলে বরেন্দ্র অঞ্চলে এই অর্থকরী ফসলের চাষ আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে মনে করছেন কৃষকরা।
পান চাষী রবিউল ইসলাম বাবলু জানান,আমি এই চাষাবাদে এমন লাভবান হবো চিন্তাও করতে পারিনি। এখন নিয়মিত পারন বিক্রি করে টাকা পাচ্ছি। আমার কাছে অনেকেই আসছেন এই চাষাবাদ শিখতে। তাদের সহযোগীতা দিচ্ছি। আগামীতে আরো বেশি জমিতে এই চাষাবাদের পরিকল্পনা করছেন তিনি।
নাচোল উপজেলা কৃষি কর্মকতা সলেহ্ আকরাম বলেন, বরেন্দ্র এলাকায় পান চাষের সম্ভাবনা আছে। পান চাষে আগ্রহী কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষিতে ফসলের বৈচিত্র্য বাড়াতে এ ধরনের উদ্যোগ অনেক গুরুত্বপূর্ণ।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়