প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 22, 2026 ইং
জনবলের অভাবে প্রাণিসম্পদের সেবা ব্যহত

রাজবাড়ী সংবাদদাতাঃ
অনুমোদিত ১১টি পদের বিপরীতে ৩ জন কর্মকতা,কর্মচারী নিয়োজিত আছে রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে। এতে এ উপজেলার বিপুল সংখ্যাক খামারীর গবাদিপশু সব ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
জানা যায়,রাজবাড়ী সদর উপজেলায় ৪ হাজার ৪৬৩টি গরু,১৭৪টি ছাগল,৩৮৯টি রেয়ার মুরগি,২৪২টি ব্রয়লার,১৬৯টি সোনালী,২৬টি হাঁসের,২২টি ভেড়া,২৫টি কোয়েল,৫৩টি কবুতর খামার রয়েছে। এসব খামারে রয়েছে বিপুল পরিমাণ প্রাণি। জনবল না থাকায় যাদের রোগ নির্ণয়, চিকিৎসা, টিকাদান, খামারিদের পরামর্শ প্রদান এবং সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে বাড়তি চাপ তৈরি হয়েছে। বিশেষ করে লাম্পি স্কিন ডিজিজসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিলে সীমিত জনবল নিয়ে মাঠপর্যায়ে সেবা নিশ্চিত করা আরও কঠিন হয়ে পড়েছে।
এই দপ্তরটিতে অনুমোদিত ১১টি পদের মধ্যে বর্তমানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ড্রেসার ও অফিস সহকারীÑএই তিন পদে জনবল রয়েছে। বাকি আটটি পদই শূন্য। শূন্য পদগুলোর মধ্যে রয়েছে একজন ভেটেরিনারি সার্জন, একজন উপজেলা লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট, তিনজন ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, একজন এফএএআই, একজন অফিস সহায়ক ও একজন কম্পাউন্ডার।
ফলে দপ্তরের নিয়মিত কাজের পাশাপাশি চিকিৎসা ও মাঠপর্যায়ের বিভিন্ন দায়িত্বও সীমিত জনবলকে সামলাতে হচ্ছে। এতে সেবার চাহিদা বাড়লেও সে অনুযায়ী জনবল ও সময় দেওয়া সম্ভব হচ্ছে না।
খামারীরা বলছেন,বিশাল এই উপজেলায় মাত্র ৩জন লোকদিয়ে বিপুল পরিমাণ প্রাণি সময়দেও সেবা দেয়া কোন ভাবেই সম্ভব হচ্ছে না। তারা যে কোন প্রয়োজনে প্রাণি সম্পদ বিভাগে এস সেবার বদলে শুন্য হাতে ফিওে যাচ্ছেন। গবাদিপশু রোগ বালাইয়ে গ্রাম্য হাতুড়ে চিকিৎসকই তাদের ভরসা। এত বাড়তি খরচ সহ তাদের প্রাণি সময়দের ব্যাপক ক্ষতি হচ্ছে। পাশাপাশি খামারে অর্থনৈতিকভাবে চরম মার খাচ্ছেন। তারা দ্রুত শুণ্য পদের বিপরীতে লোকবল নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের দৃষ্টি আকর্শন করেন।
এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহমেদ বলেন,রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে মোট ১১টি অনুমোদিত পদ রয়েছে। এর মধ্যে আমি, একজন ড্রেসার ও একজন অফিস অ্যাসিস্ট্যান্টসহ মোট তিনজন কর্মরত আছি। বর্তমানে ১১ জনের কাজ তিনজনকে করতে হচ্ছে।পদোন্নতিজনিত কারণে ভেটেরিনারি সার্জন অন্যত্র বদলি হওয়ায় গত তিন মাস ধরে পদটি শূন্য রয়েছে। জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এই জনবল দিয়ই সেবা দেয়ার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়