প্রিন্ট এর তারিখঃ Aug 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2026 ইং
৫০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ রিংজাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জাল মজুদ কারায় একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা শহরের টানবাজারে জেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার।
জানা গেছে, দুপুরে টানবাজারর হক প্লাজার দ্বিতীয় তলায় হাজী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪১টি বস্তায় থাকা প্রায় আড়াই হাজার নিষিদ্ধ রিংজাল জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। পরে অভিযান শেষে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ ছাড়াও অভিযানে নিষিদ্ধ জাল রাখার দায়ে প্রতিষ্ঠানটির মালিক নুরুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়