প্রিন্ট এর তারিখঃ Aug 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2026 ইং
শতকেজি আফ্রিকান মাগুর জব্দের পর ধ্বংস

সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
বিক্রয় নিষিদ্ধ শতকেজি আফ্রিকান মাগুড় জব্দ করে ধ্বংস করা হয়েছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা মৎস্য অফিস এ অভিযান চালায়।
বুধবার রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মৎস্য আড়তে অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
এ সময় আড়তে বিক্রির জন্য রাখা আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়পরে জব্দ করা মাছগুলো রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। সেখানে মাছগুলো কেটে মাটিতে পুঁতে ফেলে ধ্বংস করা হয়।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়