প্রিন্ট এর তারিখঃ Aug 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 19, 2026 ইং
দুস্থদের মাঝে ছাগল বিতরণ

কৃষি সময় ডেস্কঃ
আর্থ সামাজিক উন্নয়নে মা ছাগল পালন কর্মসূচি (বিশেষ) এর আওতায় পঞ্চগড়ে অধিকার বঞ্চিত ও দরিদ্র এবং পিছিয়ে পড়া নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ফেডারেশন মাঠে বাংলাদেশ এনজিও ফেডারেশন-বিএনএফ’র অর্থায়নে প্রকল্পের প্রথম পর্যায়ের ১৭ জন দরিদ্র নারীর হাতে দুইটি করে মা ছাগল তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা সুপলভোগী নারীদের হাতে ছাগল তুলে দেন।
ফেডারেশন চেয়ারম্যান মোঃ আবেদ আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াছিন আলী ।
এ সময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রকল্পটি বাস্তবায়ন করছে হাফিজাবাদ ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশন।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়