প্রিন্ট এর তারিখঃ Aug 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 15, 2026 ইং
চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির দায়ে এগ্রো ফার্মকে জরিমানা

চুয়াডাঙ্গা সংবাদদাতাঃ
চুয়াডাঙ্গায় অবৈধভাবে ভিন্ন প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে জৈব সার বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার সদর উপজেলায় ডিঙ্গেদহের হোগলডাঙ্গা গ্রামে ‘মেসার্স জামান এগ্রো ফার্ম’ নামের প্রতিষ্ঠানে এ জরিমানা করা হয়।
জানা গেছে, সদর উপজেলার ডিঙ্গেদহের হোগলডাঙ্গা হোগলডাঙ্গার মোছা. হাফিজা খাতুনের মালিকানাধীন ‘মেসার্স জামান এগ্রো ফার্ম’ অনুমোদিত নিজ প্যাকেটের পরিবর্তে অবৈধভাবে অন্য প্রতিষ্ঠানের প্যাকেটে জৈব সার বাজারজাত করে আসছিল। এ অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই সাথে যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং প্রতিষ্ঠানের নিজস্ব প্যাকেটে জৈব সার বাজারজাত করার জন্য কড়া নির্দেশনা প্রদান করা হয়।
কৃ/স/জয়
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়