প্রিন্ট এর তারিখঃ Jul 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 24, 2026 ইং
সাতক্ষীরায় জব্দকৃত ঝিনুক সুন্দরবনের নদীতে অবমুক্ত

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অভিযান চালিয়ে সুন্দরবন থেকে সংগৃহীত ৭৭ বস্তা ঝিনুক জব্দ করা হয়। এসব ঝিনুক পরে সুন্দরবনের মালঞ্চ নদীতে অবমুক্ত করা হয়।
শুক্রবার বন বিভাগ শ্যামনগর উপজেলার নওয়াঁবেকি এলাকায় অভিযান চালিয়ে এসব ঝিনুক জব্দ করে।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বন বিভাগ জানতে পারে সুন্দরবন থেকে অবৈধভাবে সংগৃহীত বিপুল পরিমাণ ঝিনুক পাচার করা হচ্ছে। বন বিভাগের সদস্যরা ওই ঝিনুক জব্দ করে অবমুক্ত করে।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সজল দ্বীপ জানান, অবৈধভাবে সংগ্রহ করা ঝিনুকগুলো উদ্ধারের পর বন আদালত এর আদেশক্রমে পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণের স্বার্থে সেগুলোকে পুনরায় প্রাকৃতিক আবাসস্থল সুন্দবনের মালঞ্চ নদীতে অবমুক্ত করা হয়েছে। তিনি আরো জানান, অবৈধভাবে ঝিনুক সংগ্রহ ও পাচার রোধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
কৃ/স/জয়
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়