প্রিন্ট এর তারিখঃ Jul 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 24, 2026 ইং
খুলনায় খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

খুলনা প্রতিনিধিঃ খুলনায় খালের পাড়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল নগরীর দক্ষিণ মতিয়াখালী খালের পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এর উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় খুলনা মহানগরীতে কেসিসি এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
এসময় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, কঞ্জারভেন্সী অফিসার মো. অহিদুজ্জামান খান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
কৃ/স/জয়
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়